জীবননগরের কন্দর্পপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে লুৎফুন্নেছা (৬৫) নামের এক নারীকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে একই গ্রামের মুরাদ হোসেন, জহির উদ্দিন ও ইরাদ হোসেনের বিরুদ্ধে। গত রোববার রাতে উপজেলার হাসাদাহ ইউনিয়নের কন্দপপুর গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই নারী জীবননগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত লুৎফুন্নেছা বলেন, ‘বেশকিছু দিন আগে মাঠের জমি নিয়ে সমস্যা হয়। হঠাৎ করে রোববার রাত ৮টার সময় ৩-৪ জন এসে আমার বারান্দায় লাঠি ও রড দিয়ে মারতে থাকেন। পরে আমার ছেলে আমাকে উদ্ধার করে জীবননগর হাসপাতালে ভর্তি করে।’ লুৎফুন্নেসার বড় ছেলে বলেন, ‘আমি অন্য পাড়ায় থাকি। হঠাৎ শুনতে পাই আমার মাকে মুরাদ, জহির ও ইরাদ মারধর করছে। এ কথা শুনে আমি দ্রুত এসে আমার মাকে উদ্ধার করে জীবননগর হাসপাতালে ভর্তি করি। আমি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।’
এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জীবননগর অফিস