সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

‎দীর্ঘদিন পর মেহেরপুর জেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে আজ

আসছেন কেন্দ্রীয় নেতারা, ভোটের মাধ্যমে হবে নতুন নেতৃত্ব
  • আপলোড তারিখঃ ৩০-০৮-২০২৫ ইং
‎দীর্ঘদিন পর মেহেরপুর জেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে আজ

দীর্ঘদিন পর মেহেরপুর জেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। কাউন্সিলকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। ইতোমধ্যে মঞ্চ প্রস্তুতির কাজ শেষ হয়েছে। আর সকাল থেকেই হাজারো নেতা-কর্মীর আগমন ঘটবে বলে জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন।


কাউন্সিলটি সকাল ১০টায় মেহেরপুর সরকারি কলেজ মাঠে শুরু হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। এছাড়া খুলনা বিভাগের প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমানুল্লাহ আমান, খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডুসহ কেন্দ্রীয় নেতারা যোগ দেবেন।


জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন জানান, দীর্ঘ সময় পর এ কাউন্সিল জমকালো পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। অতীতে আওয়ামী লীগ সরকারের দমন-পীড়নের কারণে এমন আয়োজন সম্ভব হয়নি। কিন্তু রাজপথে লড়াই-সংগ্রামের মধ্যদিয়েই বিএনপির নেতা-কর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাচ্ছেন।


তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত ৫ আগস্ট নির্দেশ দিয়েছিলেন প্রতিটি জেলার ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে ভোটের মাধ্যমে নেতৃত্ব বাছাই করতে। মেহেরপুর জেলা বিএনপি ইতিমধ্যে সেই নির্দেশনা সফলভাবে বাস্তবায়ন করেছে। কাউন্সিলে জেলা পর্যায়ের নতুন নেতৃত্ব নির্বাচন হবে।


তারেক রহমান প্রায় সব জেলা কাউন্সিলে ভিডিও কনফারেন্সে যুক্ত হলেও ব্যস্ততার কারণে মেহেরপুরের কাউন্সিলে উপস্থিত থাকতে পারবেন না বলে জানিয়েছেন মিল্টন। তিনি আরও দাবি করেন, কাউন্সিলে আনুমানিক ১০ হাজার নেতা-কর্মীর উপস্থিতি প্রত্যাশা করা হলেও বাস্তবে হাজারো নেতা-কর্মীর ঢল নামবে। দলের কোন্দল প্রসঙ্গে তিনি বলেন, ‘দলে কোনো বিভাজন নেই। শুধু নেতৃত্ব নির্বাচনে প্রতিযোগিতা আছে। আমরা সবাই তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ।’



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী