মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

অবশেষে যুবতিকে বিয়ে করলেন মুক্তারপুরের সাবেক মেম্বার হাসান

  • আপলোড তারিখঃ ০২-১১-২০১৭ ইং
অবশেষে যুবতিকে বিয়ে করলেন মুক্তারপুরের সাবেক মেম্বার হাসান
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদার কুড়–লগাছি থেকে আটক হওয়া যুবতিকে অবশেষে বিয়ে করলেন মুক্তারপুর গ্রামের সাবেক মেম্বার ও আওয়ামী লীগ নেতা হাসান আলী। মঙ্গলবার রাত আনুমানিক ৩টার দিকে ওই যুবতির সাথে দ্বিতীয় বিয়ে করতে বাধ্য হন তিনি। এর আগে মঙ্গলবার রাত ১২টার দিকে কুড়ুলগাছি গ্রামের পুকুরপাড়ার তারিকের বাড়ি থেকে এক যুবতিকে আটক করে পুলিশ। এ সময় সাবেক মেম্বার হাসান আলী তার মোটরসাইকেল ফেলে সেখান থেকে পালিয়ে যান। পরে জুড়ানপুর গ্রামের আ. জলিলের মেয়ে বিথি আক্তারকে (১৮) আটক করে থানায় নেয় কার্পাসডাঙ্গা ফাড়ি পুলিশ। এ সময় মুক্তারপুর গ্রামের আ. মান্নানের ছেলে স্থানীয় আওয়ামী লীগ নেতা হাসান মেম্বারের মোটরসাইকেলটি আটক করে পুলিশ। বিষয়টি জানাজনি হলে হাসান মেম্বার দামুড়হুদা মডেল থানায় উপস্থিত হয়ে নিজের অপকর্ম ঢাকতে বিথি আক্তারকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। রাত আনুমানিক ৩টার দিকে সরকারী কাজী ডেকে দামুড়হুদা মডেল থানার ভিতরের গোলঘরে বিথি আক্তারের সাথে ৫০ হাজার টাকা দেনমোহরে হাসান মেম্বারের বিয়ে সম্পন্ন হয়। উল্লেখ্য, হাসান মেম্বার ৩টি পূত্র সন্তানের জনক। তার দ্বিতীয় বিয়ের খবর শুনে তার নিকট আত্মীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর মধ্যেও চলছে মিশ্র প্রতিক্রিয়া।


কমেন্ট বক্স
notebook

খাল খনন ও অবৈধ বাঁধ অপসারণের দাবিতে দামুড়হুদার পীরপুরকুল্লায় মানববন্ধন