মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় জাসদের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • আপলোড তারিখঃ ০১-১১-২০১৭ ইং
আলমডাঙ্গায় জাসদের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা জাসদের উদ্দোগে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসুচি পালন করেছে। গতকাল দিনটি উপলক্ষে বিশাল আনন্দ র‌্যালি, আলোচনাসভা ও কেক কাটা হয়। উপজেলা এরশাদ মঞ্চ চত্তর থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়র প্রদক্ষিন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা জাসদের সভাপতি মোল্লা গোলাম সরোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জাসদের সভাপতি সাবেক পৌর চেয়ারম্যান মুক্তিযোদ্দা এম সবেদ আলী। প্রধান অতিথির বক্তব্যে এম সবেদ আলী বলেন, ৭২ সালের জাসদের জন্মের পর থেকে বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠার লক্ষে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। দেশের যে কোন ক্রান্তিকালে জাসদ সব সময় ভুমিকা রেখেছে। জাসদ দুর্নীতির বিরুদ্ধে লড়াই সংগ্রাম করছে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ^াসী দল হিসেবে দেশের জন্য কাজ করছে। বর্তমান সরকারের উন্নয়নের অংশিদার হিসেবে সরকারের সফলতা কামনা করছি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জাসদের সম্পাদক এ্যাড. আকসিজুল হক রতন, উপজেলা জাসদের সহসভাপতি আশরাফ আলী, জেলা জাসদের অর্থ বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান আনিস, শ্রমিক জোটের সভাপতি শের আলী, সম্পাদক জহুরুল ইসলাম, জেলা জাসদের প্রচার সম্পাদক লাবলুর রহমান, জেলা জাসদের শিক্ষা বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন, পৌর জাসদের সম্পাদক ডালিম হোসেন, গাংনী ইউনিয়ন জাসদের সভাপতি শাহাদৎ হোসেন, সম্পাদক মাহাবুব হোসেন। পৌর জাসদের সভাপতি মিরাজুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন রাহুল, জাহাঙ্গীর, বাসার, মিলন, মনোয়ার, আসাদ, রবিউল, ডা. মাহাফুজ, লিন্টু, তরিকুল, মঙ্গল দাস, ইয়াকুব, বজলু, জিকরুল, জনি, নবিছদ্দিন, সেকেন্দার সাহিন আলম, জালাল প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

খাল খনন ও অবৈধ বাঁধ অপসারণের দাবিতে দামুড়হুদার পীরপুরকুল্লায় মানববন্ধন