চুয়াডাঙ্গাহ বিভিন্ন স্থানে মাদক বিরোধী র্যালি ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখা। এর অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় চুয়াডাঙ্গা বড় বাজার শহিদ হাসান চত্বর থেকে র্যালি বের হয়ে চুয়াডাঙ্গা শহর প্রদক্ষিণ শেষে চুয়াডাঙ্গা গণপূর্ত অফিসের সামনে এসে শেষ হয়। র্যালি শেষে চুয়াডাঙ্গা সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা বিলাল হুসাইনের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল। র্যালিতে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলার জামায়াতের সেক্রেটারি গোলাম রসুল, সহকারী সেক্রেটারি শাহেন উজ্জামান, মাওলানা সাজিবুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌর নায়েবে আমির আনোয়ার হোসেন, আশিক মাহবুব শফি, পৌর জামায়াতের সেক্রেটারি মোস্তফা কামাল, সহকারী সেক্রেটারি ইমরান হোসেন, কুতুবপুর ইউনিয়ন আমির খবির উদ্দিন, শংকরচন্দ্র আমির আশাদুল হক প্রমুখ।
এদিকে, আলমডাঙ্গা যুব জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার মাদক বিরোধী দিবস উপলক্ষে গত বিকেল সাড়ে পাঁচটার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা, পৌর ও জিএ শাখার উদ্যোগে যুব বিভাগের সভাপতি তরিকুল ইসলামের নেতৃত্বে যুব দায়িত্বশীলদের নিয়ে আলমডাঙ্গা উপজেলা মডেল মসজিদের সামনে থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আল-তায়েবা দোকানের মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
র্যালিতে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু। বিশেষ অতিথি ছিলেন জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, সেক্রেটারি আরিফুল ইসলাম, শ্রমিক বিভাগের সেক্রেটারি কাইয়ুম উদ্দিন হীরক, আলমডাঙ্গা পৌর আমির মাহের আলী, ছাত্রশিবিরের আলমডাঙ্গা উপজেলা সভাপতি আখতারুজ্জামান, পৌর যুব বিভাগের সভাপতি সাইফুল্লাহ। সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মামুন রেজা।
প্রধান অতিথি বলেন, একটি আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনের জন্য মাদক মুক্ত যুব সমাজের প্রয়োজন। আমাদের এই দেশ মুসলিম রাষ্ট্র হওয়া সত্ত্বেও অধিকাংশ যুবক ও কিশোরেরা মাদকাসক্ত। মাদকমুক্ত আইন ও দেশ গড়ার জন্য জাতীয় সংসদে ১৫১ জন সৎ ও যোগ্য এমপিকে আমাদের পাঠাতে হবে। জামায়াতে ইসলামীর কর্মীরা শতভাগ মাদকমুক্ত।
অপরদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে মাদক বিরোধী দিবস পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে জীবননগর পাইলট হাইস্কুল মাঠ থেকে জামায়াতের জেলা আমির রুহুল আমিনের নেতৃত্বে মাদক বিরোধী র্যালি বের হয়ে জীবননগর শহর প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডের মুক্তমঞ্চে এসে শেষ হয়।
র্যালি শেষে জীবননগর উপজেলা যুব বিভাগের সভাপতি মাজেদুর রহমান লিটনের সভাপতিত্বে মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতের জেলা আমির রুহুল আমিন। তিনি বলেন, জামায়াতে ইসলামী সরকার গঠন করলে সমাজ থেকে মাদকের মুলৎপাটন করা হবে। মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করা হবে।
তিনি আরও বলেন, ৭১ সালের পর হতে আজ অবধি রাজনৈতিক ছত্রছায়ায় এক শ্রেণির দেশবিরোধী চক্র মাদকের ব্যবসা চালিয়ে এসেছে। আর মাদকের ব্যবসা করতে দেয় হবে না। সব জায়গায় মাদক ব্যবসায়ীদের প্রতিরোধ করতে এলাকাবাসীদের প্রতি আহ্বান করেন। সীমান্ত এলাকার কারণে এখানে মাদক সহজলভ্য। হাত বাড়ালেই মাদক পাওয়া যায়। তিনি প্রশাসনের প্রতি মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার অনুরোধ জানান।
মাদক বিরোধী র্যালি ও সমাবেশে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বায়তুলমাল সম্পাদক কামাল হোসেন, জেলা মাজলসিুল মুফাসসরিনি পরিষদের সভাপতি মাওলানা হাফিজুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাহফুজুর রহমান, জীবননগর উপজেলা আমির মাওলানা সাজেদুর রহমান, নায়েবে আমির হাফেজ বিল্লাল হোসেন, জীবননগর উপজেলার সেক্রেটারি সাখাওয়াত হোসনে, সহকারী সেক্রেটারি মাওলানা আবু বকর, মাওলানা সাইদুল হক, আইটি সম্পাদক হারুন অর রশীদ, পৌর আমির মাওলানা ফিরোজ হোসেন, সীমান্ত ইউনিয়ন আমির আব্দুল ওয়াহেদ, হাসাদাহ ইউনিয়ন আমির আখতারুজ্জামান প্রমুখ।
সমীকরণ প্রতিবেদন