সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের মাঝে ছাত্রশিবিরের উপকরণ বিতরণ ও দোয়া

  • আপলোড তারিখঃ ২৫-০৬-২০২৫ ইং
জীবননগরে এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের মাঝে ছাত্রশিবিরের উপকরণ বিতরণ ও দোয়া

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জীবননগর পৌর শাখার আয়োজনে জীবননগর থানা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় এইচএসসি এবং আলিম পরীক্ষার্থীদের নিয়ে পরীক্ষার উপকরণ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় এসব উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক বায়জিদ বোস্তামী। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের জীবননগর পৌর শাখার সেক্রেটারি আল মিরাজ।


অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসা শাখার সভাপতি রিয়াজুর রহমান রিদয়। আরও মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী জীবননগর পৌর শাখার আমির মাওলানা ফিরোজ হোসেন এবং মাদ্রাসার শিক্ষকবৃন্দ। মেহমানবৃন্দ ছাত্র-ছাত্রীদের ভালো রেজাল্ট করার জন্য দিকনির্দেশনা প্রদান করেন এবং ভবিষ্যতে নিজেকে প্রতিষ্ঠিত করে দেশ ও সমাজকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।


জীবননগর পৌর শাখার সেক্রেটারি আল মিরাজ তার বক্তব্যে বলেন, শিক্ষা শুধু সনদ অর্জনের মাধ্যম নয়, বরং এটি একটি আমানত, যা দিয়ে আমরা সমাজ ও উম্মাহর নেতৃত্ব দিতে পারি। রাসূল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য কোনো পথ অনুসরণ করে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন।’



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী