সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সীমান্তে ২ বাংলাদেশি নাগরিক আটক

  • আপলোড তারিখঃ ২৫-০৬-২০২৫ ইং
সীমান্তে ২ বাংলাদেশি নাগরিক আটক

ভারত সীমান্ত ঘেঁষা এলাকাগুলোতে মাদক ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে তৎপর রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ বিভিন্ন বিওপির আওতায় পৃথক অভিযানে ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট (ভায়াগ্রা) উদ্ধারসহ অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় দুই বাংলাদেশি নাগরিক আটক হয়েছে। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন মহেশপুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার ও সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।


বিজ্ঞপ্তিতে জানা যায়, গতকাল ভোর সাড়ে ৪টার দিকে রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ৭১/৯-এস থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি বিশেষ অভিযান চালানো হয়। নায়েব সুবেদার ভূইয়া ইকবাল হোসেনের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে আসামীবিহীন অবস্থায় ৪৮০ পিস ভারতীয় ভায়াগ্রা উদ্ধার করা হয়।


একই দিন সকাল ৮টা ১০ মিনিটে খোশালপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৬০/৭৪-আর থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খোশালপুর গ্রামে এলাকা থেকে নিয়মিত টহল চলাকালে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে এক যুবক আটক হন। বেলা দেড়টার দিকে বাঘাডাঙ্গা বিওপির আওতাধীন সীমান্ত পিলার ৬০/৩৩-আর থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হুদাপাড়া গ্রামের বটতলা মোড় থেকে একই অভিযোগে অপর এক নারীকে আটক করা হয়। উদ্ধারকৃত মাদক এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।



কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী