শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা

  • আপলোড তারিখঃ ২৪-১২-২০২৪ ইং
গাংনীতে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা

গাংনতে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে অভ্যুত্থানের শক্তি নাগরিক, আহত ও শহিদ পরিবারের সাথে তরুণ নাগরিকদের সমন্বয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে গাংনী উপজেলা সভা কক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাংনীর সংগঠক আমির হামজার সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য অ্যাড. সাকিল আহমাদ।
মতবিনিময় সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মেহেরপুর জেলার সদস্যসচিব মুজাহিদ আল মুন্না, যুগ্ম সম্পাদক নাহিদ আহমেদ, যুগ্ম সদস্যসচিব সাদ্দাম হোসেন জীবন, সাজেদুর রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সুধীজনদের মধ্যে উপস্থিত ছিলেন গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, করমদি কলেজের প্রভাষক আবু সায়েম পল্টু, মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক, গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ-উদ-দৌলা রেজা, সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম, সিনিয়র সাংবাদিক জুলফিকার আলী কানন ও আক্তারুজ্জামান প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

গোয়েন্দা ব্যর্থতা নাকি নিষ্ক্রিয়তা