শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বোমা সদৃশ বস্তু, কাফন ও চিরকুট

  • আপলোড তারিখঃ ১৩-০৯-২০২৪ ইং
বোমা সদৃশ বস্তু, কাফন ও চিরকুট

মেহেরপুরের গাংনীতে বোমা সদৃশ বস্তু, কাফনের কাপড় ও চিরকুট লিখে বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি দেয়ার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার গোপালনগর গ্রামের বটতলা মোড় থেকে থানা পুলিশ এগুলো উদ্ধার করে। হুমকির শিকার রবিউল ইসলাম উপজেলার রাইপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ও মুদি ব্যবসায়ী।
জানা গেছে, একটি বাজার করা ব্যাগ গতকাল সকালে রবিউলের দোকানের সামনে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ব্যাগটির মধ্যে দুটি বোমা, কাফনের কাপড়ের টুকরো ও একটি চিরকুট দেখতে পেয়ে আতঙ্কিত হন তারা। হাতে লেখা চিরকুটে বিএনপি নেতা রবিউল ইসলামকে উদ্দেশ্য করে লেখা ‘রবিল মরার জন, তৈরি হয়। বোমা, ও কাফন পাঠালাম।’ নিচে তিনটি দাগের মধ্যে দুইবার ‘লাল’ ‘লাল’ লেখা রয়েছে।

``


সকালে পাশের চা—দোকানি আরশাদ আলী প্রথমে এগুলো দেখতে পান। পরে গাংনী থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে গাংনী থানার পুলিশের উপ—পরিদর্শক (এসআই) শিমুল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে এগুলো উদ্ধার করেন।
স্থানীয়রা জানায়, আরশাদ আলীর দোকানের পাশেই রাইপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক রবিউল ইসলামের মুদি দোকান। হাতে লেখা চিরকুট অনুযায়ী রবিউল ইসলামকে উদ্দেশ্য করে এগুলো রাখা হতে পারে।
এ ব্যাপারে গাংনীর রাইপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বলেন, সম্প্রতি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচন করা নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা—কর্মীদের সঙ্গে দ্বন্দ্বের জেরে এগুলো রাখা হতে পারে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে বোমা সদৃশ বস্তু দুটি বালু—পানি ভর্তি বালতিতে রেখে প্রাথমিকভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।



কমেন্ট বক্স
notebook

গোয়েন্দা ব্যর্থতা নাকি নিষ্ক্রিয়তা