শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে আলগামনের ধাক্কায় কৃষকের মৃত্যু

  • আপলোড তারিখঃ ০৪-০৯-২০২৪ ইং
মেহেরপুরে আলগামনের ধাক্কায় কৃষকের মৃত্যু

প্রতিবেদক, মেহেরপুর সদর:

মেহেরপুরে আলগামনের ধাক্কায় (স্যালো ইঞ্জিনচালিক যান) তাজের আলী (৭০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মেহেরপুর সদর উপজেলা রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। তাজের আলী রঘুনাথপুর গ্রামের খোদাবক্সের ছেলে। জানা গেছে, গতকাল বিকেলে মাঠের থেকে কাজ শেষ করে বাড়ি যাচ্ছিলেন তাজের আলী। তিনি রঘুনাথপুর পূর্বপাড়ার পৌঁছালে দ্রুতগামী একটি আলগামন তাকে ধাক্কা দেয়। এসময় তাজের আলী মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল নেওয়ার সময় পথে তার মৃত্যু হয়।



কমেন্ট বক্স
notebook

গোয়েন্দা ব্যর্থতা নাকি নিষ্ক্রিয়তা