সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সাতক্ষীরায় চিকিৎসক আটকের প্রতিবাদে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে মানববন্ধন

  • আপলোড তারিখঃ ১৯-০৯-২০১৬ ইং
সাতক্ষীরায় চিকিৎসক আটকের প্রতিবাদে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে মানববন্ধন
`IMG_20160918_121238` শহর প্রতিবেদক: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা ও মেডিকেল অফিসার ডা: শম্পা রানী সরদারকে লাঞ্চিত করার প্রকিবাদসহ সন্ত্রাসীদের শাস্তির দাবিতে চুয়াডাঙ্গা বিএমএ’র পক্ষ থেকে গতকাল চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্ত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএমএ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ডা: মার্টিন হীরক চৌধুরীর সভাপত্বিতে গতকাল দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএমএ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা: মোহা: শাহাদৎ হোসেন, ডা: মোহা: আব্দুল লতিফ, ডা: মোহা: শাফিউল কবির, শেখ আরমান আলী ও ডা: মোহা: রবিউল ইসলাম। এ বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা: মোহা: ছিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের (আরএমও) ডা: মো: মাসুদ রানা, বঙ্গবন্ধু পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার নেতৃবৃন্দ, স্বাস্থ্য বিভাগ চুয়াডাঙ্গা জেলা শাখার নেতৃবৃন্দ ও কর্মসূচিতে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন প্রাইভেট ক্লিনিকের চিকিৎসক, নার্স, বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা অংশগ্রহন করেন। এ দিকে সমাবেশ বক্তারা চিকিৎসক লাঞ্চিতের ঘটনাকে বর্বরোচিত ন্যাক্কারজনক আখ্যা দেন। ডা: শম্পা রানীর উপর হামলাকারীদের গ্রেফতার করে শাস্তির আওতায় না আনাকে সন্ত্রাসীদের সমর্থনের সামিল বলে উল্লেখ করেন বক্তারা। বক্তারা আরও বলেন, মানুষের জন্ম মৃত্যু ও বেঁচে থাকার সাথে সম্পর্কযুক্ত চিকিৎসক ও চিকিৎসকদের কর্মস্থল। তাই চিকিৎসক ও চিকিৎসা প্রতিষ্ঠান সর্বদায় মারাত্মক ঝুকিতে থাকে। তাই বক্তারা চিকিৎসকদের কর্মস্থলের নিরাপত্তা দাবি করেন। উল্লেখ্য, ২৮আগস্ট সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: শম্পা রানীকে নির্যাতনের পর কর্তৃপক্ষের বিনা অনুমতিতে গ্রেফতার করা হয়েছে। হামলাকারিরা প্রভাবশালি হওয়ায় ডা: শম্পা রানীর বিরুদ্ধে উল্টো মামলা দায়ের করে। আর হামলকারিদের আটক না করে উল্টো পুলিশের যোগসাজোশে অমানবিক আচরণ করা হয়। বিক্ষোভকারিরা অবিলম্বে ডা: শম্পা রানীর মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন। ঝিনাইদহ অফিস জানিয়েছে, ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসকরা রোববার কর্মবিরতি ও প্রতিবাদ কর্মসুচি পালন করেছে। সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের চিকিৎসক ডা: শম্পা রানীকে রাতের আধারে পুলিশ কর্তৃক গ্রেফতার ও কতিপয় দুষ্কৃতিকারী কর্তৃক লাঞ্ছিত করার প্রতিবাদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন(বিএমএ) জেলা শাখা প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। এ উপলক্ষে রোববার দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত কর্মবিরতি রেখে চিকিৎসকেরা হাসপাতাল চত্ত্বরে প্রতিবাদ সমাবেশে পালন করে। এসময় জেলা সিভিল সার্জন ডা: আব্দুস সালাম, বিএমএ জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ডা: রাশেদ আল মামুন, সদর হাসপাতালের আরএমও ডা: স্বপন কুন্ডুসহ জেলা সদর হাসপাতালের চিকিৎসকেরা অংশ নেয়।  প্রতিবাদ সমাবেশে বক্তারা সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা: শম্পা রানীকে রাতের আধারে পুলিশ কর্তৃক গ্রেফতার ও কতিপয় দুষ্কৃতিকারী কর্তৃক লাঞ্ছিত করার তীব্র প্রতিবাদ জানান। সাথে সাথে বক্তারা প্রকৃত অপরাধীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী