সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বরজ দেখতে গিয়ে দুর্বৃত্ত্বদের হামলায় ভাই জখম

  • আপলোড তারিখঃ ১৪-০৯-২০১৭ ইং
বরজ দেখতে গিয়ে দুর্বৃত্ত্বদের হামলায় ভাই জখম
চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বুড়োপাড়ায় কৃষকের পান বরজে আগুন সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বুড়োপাড়া ঈদগাহ মাঠে ১০ কাঠা জমির পানের বরজ ভাংচুর ও আগুন লাগিয়েছে দুর্বৃত্ত্বরা। খবর পেয়ে পান বরজ দেখতে গিয়ে দুর্বৃত্ত্বদের হামলায় রক্তাক্ত জখম হয়েছে বরজ মালিকের ভাই সোমা। জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের পদ্মবিলা ইউনিয়নের বুড়োপাড়া গ্রামের মৃত দুঃখী মন্ডলের ছেলে হাবিল মন্ডল গ্রামের লিয়নের কাছে থেকে ১০ কাঠা জমি বন্দক নেয়। ওই জমিতে হাবিল মন্ডল পানের বরজ করে। ওই পানের বরজের জমি নিয়ে জমির মালিকের সাথে প্রতিপক্ষের বিরোধ হতে থাকে। এতে করে গতকাল বুধবার সকাল ৬টার দিকে দুর্বৃত্ত্বরা পানের বরজ ভাঙচুর ও আগুন লাগিয়ে দেয়। আগুন লাগার কথা শুনে হাবিলের ভাই সোমা (৪৫) বরজ দেখতে গেলে তাকেও রক্তাক্ত জখম করে দুর্বৃত্ত্বরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। হাবিলের ভাই সোনা মিয়া অভিযোগ করে বলেন, আমার ভাই হাবিল মন্ডলের বন্দক নেয়া জমি নিয়ে বিরোধ চলছিলো। তাই জমি দখল করতে যায় বুড়োপাড়া গ্রামের আলফা উদ্দীনের ছেলে শফিউদ্দীন, মফিজ উদ্দীনের ছেলে ময়নুদ্দীন ও খানু। বরজে আগুন লাগিয়ে ও বরজ ভাংচুর করে। খবর শুনে আমার বড় ভাই সোমা দেখতে তাকে বেধড়ক মারপিট করে। পানের বরজে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। এঘনায় মামলা হয়েছে বলে জানিয়েছেন তিনি।


কমেন্ট বক্স
notebook

খাল খনন ও অবৈধ বাঁধ অপসারণের দাবিতে দামুড়হুদার পীরপুরকুল্লায় মানববন্ধন