শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে সাংবাদিক ফারুক আহমেদের বাবার ইন্তেকাল

  • আপলোড তারিখঃ ০৭-০৭-২০২৪ ইং
গাংনীতে সাংবাদিক ফারুক আহমেদের বাবার ইন্তেকাল

মোহনা টিভির মেহেরপুর জেলা প্রতিনিধি ফারুক আহমেদের বাবা আব্দুল বারী (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে স্ট্রোকজনিত কারণে তিনি নিজ বাসভবন গাংনী উপজেলার হাড়ীয়াদহ গ্রামে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

গতকাল শনিবার সকাল ১০টার দিকে হাড়ীয়াদহ ঈদগাহ ময়দানে জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে। আব্দুল বারীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাংবাদিক মহলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। একই সাথে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।



কমেন্ট বক্স
notebook

গোয়েন্দা ব্যর্থতা নাকি নিষ্ক্রিয়তা