সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পানিতে ডুবে ক্রিকেটার পাইলটের বাবার মৃত্যু

  • আপলোড তারিখঃ ২৭-০৮-২০১৭ ইং
পানিতে ডুবে ক্রিকেটার পাইলটের বাবার মৃত্যু
সমীকরণ ডেস্ক: পুকুরে ডুবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের বাবা শামসুল ইসলাম মোল্লার। গতকাল রোববার বেলা ২টার দিকে রাজশাহী নগরীর সাগরপাড়া এলাকার পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। রাজশাহী সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। খালেদ মাসুদ পাইলটের বাড়ি নগরীর সাগরপাড়া এলাকায়। তার বাবা শামসুল ইসলাম মোল্লা সাবেক জাতীয় ফুটবলার ছিলেন। পাইলটের চাচা রফিকুল ইসলাম খোকন জানান, বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের কালিপুকুরে গোসল করতে যান শামসুল ইসলাম। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বাড়িতে না ফেরায় সন্দেহ হলে স্থানীয়দের নিয়ে পুকুর তল্লাশি শুরু করা হয়। খবর পেয়ে দমকল কর্মীরা গিয়ে তার লাশ উদ্ধার করেন। তিনি আরো বলেন, ‘পাইলট বর্তমানে ঢাকায় আছেন। বাবার মৃত্যুর সংবাদে রাজশাহীর উদ্দেশে রওনা হয়েছেন।


কমেন্ট বক্স
notebook

খাল খনন ও অবৈধ বাঁধ অপসারণের দাবিতে দামুড়হুদার পীরপুরকুল্লায় মানববন্ধন