সোমবার, ২৯ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ভালাইপুরে সাংবাদিক ইউনিট গঠনের লক্ষে মতবিনিময় সভা

  • আপলোড তারিখঃ ১৮-০৮-২০১৭ ইং
ভালাইপুরে সাংবাদিক ইউনিট গঠনের লক্ষে মতবিনিময় সভা
`2`ভালাইপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার ভালাইপুর মোড়ের সাংবাদিকদের সমন্বয়ে সাংবাদিক ইউনিট গঠনের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় ভালাইপুর মোড়ের মোল্লা মার্কেটের দ্বিতীয় তলায় হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় চিৎলা, খাদিমপুর, আলুকদিয়া ও জুড়ানপুর ইউনিয়নের সাংবাদিকদের সমন্বয়ে সাংবাদিক ইউনিট গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সদস্য আলমগীর কবীর শিপলুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন দৈনিক মাথাভাঙ্গার ভালাইপুর প্রতিনিধি সাইদুর রহমান। দৈনিক আমাদের সংবাদের ভালাইপুর ব্যুরো প্রধান ইসমাইল হোসেন জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সদস্য শামীম রেজা, এনটিভির সাবেক প্রযোজক, মিডিয়া ট্রেনার ও রেডিও টুডের আরজে মেহেদী খান জঙ্গি, প্রতিদিনের নতুন খবরের ভ্রাম্যমান প্রতিনিধি তরিকুল ইসলাম সুমন, ভালাইপুর প্রতিনিধি জয়নাল কবীর, সাংবাদিক হুমায়ন কবীর, সময়ের সমীকরণের ভালাইপুর ও জুড়ানপুর প্রতিনিধি রোকনুজ্জামান, দৈনিক আকাশ খবরের স্টাফ রিপোটার আসাদুজ্জামান, আলুকদিয়া প্রতিনিধি সোহেল রানা, দৈনিক মাথাভাঙ্গার জুড়ানপুর প্রতিনিধি শরিফুল ইসলাম, আলুকদিয়া প্রতিনিধি মনির মাহমুদ, খাদিমপুর প্রতিনিধি শরিফুল ইসলাম, দৈনিক আমাদের সংবাদের ভালাইপুর প্রতিনিধি শারিউর রহমান লন্টু, ভালাইপুর অফিসের সহকারী ব্যুরো প্রধান জাহিদ হাসান প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

জীবননগরে কিশোরকে নির্যাতনের অভিযোগ