সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বর ও কনের বাবাকে বাল্যবিয়ের অভিযোগে কারাদন্ড

  • আপলোড তারিখঃ ২৬-০৭-২০১৭ ইং
বর ও কনের বাবাকে বাল্যবিয়ের অভিযোগে কারাদন্ড
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ব্রহ্মপুর গ্রামে বাল্যবিয়ের আয়োজন করায় বর ও কনের বাবাকে ৭ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার মধ্যরাতে শৈলকুপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুনিম লিংকন এ দন্ডাদেশ দেন। শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি জানান, উপজেলা প্রশাসন গোপন সংবাদে জানতে পারে মৌবন স্কুলের নবম শ্রেণীর এক ছাত্রীর সাথে নওগা জেলার সাগর আলীর সাথে বিয়ের আয়োজন করা হয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুনিম লিংকন এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালায়। এসময় বাল্য বিয়ে বন্ধ করা হয় এবং আয়োজন করায় বর ও কনের বাবাকে ৭ দিন করে কারাদন্ড প্রদাণ করা হয়।


কমেন্ট বক্স
notebook

খাল খনন ও অবৈধ বাঁধ অপসারণের দাবিতে দামুড়হুদার পীরপুরকুল্লায় মানববন্ধন