সোমবার, ২৯ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে গোল্ডকাপ ফুটবল উপলক্ষে মোটর শোভযাত্রা

  • আপলোড তারিখঃ ২০-০৭-২০১৭ ইং
মেহেরপুরে গোল্ডকাপ ফুটবল উপলক্ষে মোটর শোভযাত্রা
`MEHERPUR মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে আন্তঃ ইউনিয়ন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উপলক্ষে মেহেরপুর শহরে বর্ণাঢ়্য মোটর শোভযাত্রা বের করা হয় । গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর কমিউনিটি সেন্টার খেকে বাদ্যের তালে তালে শোভযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর স্টেডিয়ম মাঠে গিয়ে শেষ হয় । শোভযাত্রায় মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন, জেলা প্রশাসক পরিমল সিংহ, ডিডিএলজি খাইরুল হাসান, মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান, সদর থানার ওসি ইকবাল বাহার চৌধূরী, ডিএফএ-এর সভাপতি কেএম আতাউল হাকিম লাল মিয়া, সহ-সভাপতি আনেয়ারুল হক শাহী, এনডিসি রামানন্দ পাল, সহকারী কমিশনার মোহাম্মদ নূর-এ-আলম, আরিফ হোসেন, মোঃ কামরুজ্জামান, পাঠান মোঃ সাইদুর রহমান, কজিী নাহিদ ইভা সহ শোভযাত্রায় অন্যান্যরা অংশ গ্রহন করেন । বর্ণাঢ়্য মোটর শোভযাত্রা শেষে অতিথিবৃন্দ স্টেডিয়াম মাঠে ফুটবল প্রদর্শন করেন ।


কমেন্ট বক্স
notebook

জীবননগরে কিশোরকে নির্যাতনের অভিযোগ