শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা ৬ বিজিবির চোরাচালান ও মাদকবিরোধী অভিযান

  • আপলোড তারিখঃ ১২-০৩-২০২২ ইং
চুয়াডাঙ্গা ৬ বিজিবির চোরাচালান ও মাদকবিরোধী অভিযান

সমীকরণ প্রতিবেদক:
সপ্তাহব্যাপী চোরাচালান ও মাদকবিরোধ পরিচালনা করেছে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)। গত ৬ মার্চ থেকে গতকাল শনিবার পর্যন্ত চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনস্থ দর্শনা আইসিপি, বারাদী, সুলতানপুর, ফুলবাড়ী, মুন্সিপুর, হুদাপাড়া, বড়বলদিয়া এবং মুজিবনগর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালিত হয়। গতকাল শনিবার চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ৬-বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানা যায়, বিজির সপ্তাহব্যাপী চোরাচালন ও মাদকবিরোধী অভিযানে ভারতীয় ৫২৩ বোতল ফেন্সিডিল, ৫ কেজি গাঁজা, ৪৩ বোতল মদ, ২৪০ প্যাকেট পাতার বিড়ি, সাড়ে ১২ কেজি চুল, ৪৫ পিস সিকিউজিন ফিংগার প্রিন্ট স্কানার, ১৩৫ পিস কলব ক্রিম, ১৬৫ পিস সেরোভিট ক্রিম এবং ১ হাজার ১০৭ পিস বিভিন্ন প্রকার কসমেটিকস সামগ্রী আটক করা করা হয়। যার সর্বমোট সিজার মূল্য ৭ লাখ ৮৬ হাজার ৫২০টাকা। পরবর্তীতে আটককৃত মালিকবিহীন চোরাচালানী মালামাল দর্শনা কাস্টমস অফিস এবং আটককৃত মালিকবিহীন মাদকদ্রব্য চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল