শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জে তিনজন গরু চোর আটক

  • আপলোড তারিখঃ ০৭-০৩-২০২২ ইং
কালীগঞ্জে তিনজন গরু চোর আটক

ঝিনাইদহ অফিস:

গরু চুরি করে ডিজেল চালিত যানবাহন পিকআপ ভ্যানযোগে পালিয়ে যাওয়ার সময় তিন চোরকে আটক করেছে বারবাজার হাইওয়ে থানা পুলিশ। গতকাল রোববার সকাল ৮ টার দিকে কালীগঞ্জ উপজেলার বারবাজার সংলগ্ন ফুলবাড়ী নামক স্থান থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১ টি চোরাই গরু উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন-বাগেরহাট জেলার ফকিরহাট থানার টাউন নওয়াপাড়া গ্রামের মৃত আনোয়ার শেখর ছেলে আলামিন শেখ (২৫), খুলনা জেলার তেরখাদা থানার মধুপুর গ্রামের হাসমত গাজির ছেলে রাব্বি গাজি (১৬) এবং আব্দুল গফুরের ছেলে রাবিব (২১)।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ্ উদ্দিন জানান, সকাল ৮ টার সময় ফুলবাড়ী গেট নামক স্থানে পিকআপ গাড়ি (ঢাকা মেট্রো-ন-১৩-৫৮৫৭) এবং গরুসহ ৩ চোরকে আটক করা হয়। এব্যাপারে কালীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল