শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০৬-০৩-২০২২ ইং
ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

প্রতিবেদক, ডাকবাংলা:

ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ঝিনাইদহের জোহান ড্রীম ভ্যালী পার্কে এই বনভোজন অনুষ্ঠিত হয়। অত্র সংগঠনের সভাপতি এম এ কবিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক (ডিসি) মনিরা বেগম।  অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের সচিব মোহাম্মদ রেজাই রাফিন সরকার, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পৌর মেয়রসহ ভাষা সৈনিক অ্যাডভোকেট আমির হোসেন মালিথা, ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানাসহ প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শাহিদুর রহমান সন্টু।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল