বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় তুচ্ছ ঘটনায় এক ব্যক্তিকে কুপিয়ে জখম

  • আপলোড তারিখঃ ০৯-০২-২০২২ ইং
কার্পাসডাঙ্গায় তুচ্ছ ঘটনায় এক ব্যক্তিকে কুপিয়ে জখম

প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:

দামুড়হুদার কার্পাসডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মনিরুল ইসলাম (৩৩) নামের এক ব্যক্তিকে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাত ৭টার দিকে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা পূর্বপাড়ার রাজ্জাকের চায়ের দোকানে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা জখম মনিরুলকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা চিৎলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। জখম মনিরুল ইসলাম কার্পাসডাঙ্গা পূর্বপাড়ার আসান আলীর ছেলে।

জখম মনিরুলের ছেলে সম্রাট জানার, ‘রাজ্জাকের চায়ের দোকানে টিভি দেখাতে কেন্দ্র করে বাবা ও একই এলাকার ইলা হকের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এরই একপর্যায়ে ইলা একটি দা দিয়ে বাবার হাতে কোপ মারে। পরে বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়।’



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল