বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সড়ক দুর্ঘটনায় মেহেরপুর জজ কোর্টের এপিপিসহ আহত ২

  • আপলোড তারিখঃ ০৮-০২-২০২২ ইং
সড়ক দুর্ঘটনায় মেহেরপুর জজ কোর্টের এপিপিসহ আহত ২

প্রতিবেদক, মেহেরপুর:

মেহেরপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মেহেরপুর জেলা জজ কোর্টের এপিপি মিনা পাল ও শাহিন নামের দুইজন আহত হয়েছেন। আহত দুজনকে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার দুপুরের দিকে এ দুর্ঘটনা দুটি ঘটে। আহত এপিপি মিনা পাল মেহেরপুর শহরের কাসাঁরিপাড়া এলাকার কানাই লাল করের সহধর্মিনী এবং শাহিন গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

জানা গেছে, দুপুরের দিকে মীনা পাল কোর্ট থেকে রিকশাযোগে বাড়ি যাওয়ার পথে মেহেরপুর পৌর ভূমি অফিসের সামনে একই দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান রিকশাক ধাক্কা দিলে মীনা পাল রিকশা থেকে ছিটকে পড়ে আহত হন। তাকে দ্রুত মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

এদিকে, একই দিনে গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামের শাহীন বাড়ি থেকে বের হয়ে গাংনী যাওয়ার সময় চৌগাছা বড় মসজিদের সামনে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে আহত হন। তাঁকে উদ্ধার করে মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল