বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

  • আপলোড তারিখঃ ০৪-০২-২০২২ ইং
চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোজিনা বেগম (৩০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার সুমিরদিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। দুপুর সাড়ে ১২টার দিকে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। নিহত রোজিনা বেগম সুমিরদিয়াপাড়ার জিনারুল ইসলামের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, ‘দুপুরে নিজ বাড়িতেই কাজ করছিলেন রোজিনা বেগম। এরই কোনো একসময় নিজ ঘরের মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্যরা রোজিনা বেগমের কোনো সাড়া শব্দ না পেলে ঘরের মধ্যে ঢুকলে দেখেন রোজিনা বেগম অচেতন হয়ে মেঝেতে পড়ে আছে। এসময় তারা দ্রুত রোজিনা বেগমকে অচেতন অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। পরবর্তীতে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোহরাব হোসেন পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

ডা. সোহরাব হোসেন বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে রোজিনা বেগমকে অচেতন অবস্থায় তার পরিবারের সদস্যরা জরুরি বিভাগে নেয়। তখন জানতে পারি তিনি বিদ্যুতস্পৃষ্ট হয়েছেন। এসময় পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়। জরুরি বিভাগে আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। এখানে নেওয়ার পূর্বেই তাঁর মৃত্যু হয়। তবে তার শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পরিলীিত হয়নি।’



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল