বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুর জেলা সমাজ কল্যাণ কমিটির চেক বিতরণ

  • আপলোড তারিখঃ ২৬-০১-২০২২ ইং
মেহেরপুর জেলা সমাজ কল্যাণ কমিটির চেক বিতরণ

প্রতিবেদক, মেহেরপুর:

বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক জেলা সমাজ কল্যাণ কমিটির অনুকূলে ২০২১-২০২২ অর্থবছরের চেক বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ চেক বিতরণ করা হয়। জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে জুমের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইব্রাহিম শাহীন, পিপি পল্লব ভট্টাচার্য্য প্রমুখ। পরে ১২ জনের মধ্যে ১ লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল