বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগররের রায়পুরে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১৮-০১-২০২২ ইং
জীবননগররের রায়পুরে স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

হাসাদাহ প্রতিনিধি:

চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার রায়পুরে বিনামূল্যে একদিনের স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় রায়পুরে আরআর অফিসে পুরুষ-মহিলা ও শিশুদের মধ্যে বিনামুল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পিকেএসএফ এর সহযোগিতায় ও আরআরএফ-এর বাস্তয়ানে ১৭০ জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। স্বাস্থ্য পরীক্ষা করেন ডাক্তার মেহবুবা নাজনীন ছন্দা ও মেহেদী আল মাসুম। এসময় রায়পুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ শাহ, সমৃদ্ধি কর্মসূচি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সমাজ উন্নয়ন কর্মকর্তা শরিফুল ইসলাম, ওহিদুর রহমানসহ রায়পুরের আরআরএফ অফিস কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল