বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শীতার্ত মাদ্রাসা শিক্ষার্থীদের পাশে ‘ভালোবাসার বন্ধন দর্শনা’

  • আপলোড তারিখঃ ১৫-০১-২০২২ ইং
শীতার্ত মাদ্রাসা শিক্ষার্থীদের পাশে ‘ভালোবাসার বন্ধন দর্শনা’

দর্শনা অফিস:

তীব্র শীতে সব থেকে বেশি কষ্ট পায় শিশুরা। এই বিষয়টি মাথায় রেখে ‘ভালোবাসার বন্ধন দর্শনা’-এর উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার রাত আটটার দিকে দর্শনা ইসলাম বাজারস্থ মাদ্রাসায় শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন ‘ভালোবাসার বন্ধন দর্শনা’ সংগঠনের প্রতিষ্ঠাতা আরিফ তরফদার, উপদেষ্টা ও দর্শনা প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেন, এসএএম কিবরিয়া আজম, মোমিনুল ইসলাম, শরিফ তরফদার, রফিক, ভালোবাসার বন্ধন সংগঠনের সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ নূরনবী সুমন, সাংগঠনিক সম্পাদক আয়নাল হক, দপ্তর সম্পাদক আসহাবুল আলম, সাংস্কৃতিক সম্পাদক সেখ সাজু, দুর্যোগ ও ত্রাণবিষয়ক সম্পাদক মাসুম ইকবাল, নির্বাহী সদস্য আমিনুর রহমান, সদস্য বাবু, নাজমুল হক, দর্শনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক চঞ্চল মাহমুদ ও সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবীব মামুন প্রমুখ।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল