বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় পিতা-মাতার রুহের মাগফিরাত কামনায় দোয়া

  • আপলোড তারিখঃ ১৫-০১-২০২২ ইং
আলমডাঙ্গায় পিতা-মাতার রুহের মাগফিরাত কামনায় দোয়া

আলমডাঙ্গা অফিস:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভার ৮নং ওয়ার্ড আ.লীগের সভাপতি আসমান আলী মণ্ডলের পিতা মরহুম জব্বার মালিতা ও মাতা আজিরন নেছার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুম্মা আলমডাঙ্গা পৌর শহরের নওদা-বন্ডবিলে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাওলানা মুক্তার রহমানের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে অংশ নেন আলমডাঙ্গা উপজেলা আ.লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব হাসান কাদির গনু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, জেলা আ.লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খান, পৌরসভার প্যানেল মেয়র খন্দকার মজিবুল ইসলাম, জেলা পরিষদ সদস্য আবু মুসা, আব্দুল মালেক, পৌর আ.লীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, ওয়ার্ড আ.লীগ নেতা পরিমল কুমার ঘোষ কালু, ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, পৌরসভার ৯ ওয়ার্ড আ.লীগের সভাপতি/সম্পাদকবৃন্দ।



কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল