সোমবার, ২৯ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার ডামোস থেকে সাজাপ্রাপ্ত আসামী আটক

  • আপলোড তারিখঃ ১৬-০৬-২০১৭ ইং
আলমডাঙ্গার ডামোস থেকে সাজাপ্রাপ্ত আসামী আটক
`20170616_202109` আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার ডামোস থেকে যৌতুক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। জানা গেছে, আলমডাঙ্গার ডামোস গ্রামের নূর বক্সের ছেলে আমিনুর রহমানের স্ত্রী তার স্বামীর নামে দুই বছর আগে যৌতুক আইনে মামলা করে। এই মামলায় আদালত আমিনুর রহমানকে দুই বছরের সাজা প্রদান করে। তবে আমিনুর রহমানের স্ত্রী দু’বছর আগে মামলা দায়ের করলেও বর্তমানে সে স্বামীর সাথে সংসার করছে। গত পরশু স্বামীর বাড়িতে আসার পর গতকাল থানার এসআই শাখাওয়াত আমিনুরকে তার বাড়ি থেকে আটক করে।


কমেন্ট বক্স
notebook

জীবননগরে কিশোরকে নির্যাতনের অভিযোগ