আলমডাঙ্গায় দিন-দুপুরে সার ও বিষের একটি দোকানের সাটার ভেঙে চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দুপুর দেড়টার দিকে আলমডাঙ্গার হারদী ইউনিয়নের চর-যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে। চোরচক্র সাটার ভেঙে দোকানে থাকা নগত ৪ থেকে ৫ হাজার টাকাসহ মূল্যবান কিছু জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে বলে দোকান মালিক আসাদুল ইসলামের অভিযোগ।
স্থানীয় কয়েকজন জানান, ‘দুপুরে দুজন ব্যক্তি একটি মোটরসাইকেলাযোগে দোকানের সামনে দাঁড়িয়ে ছিল। তবে দিনের বেলায় এভাবে প্রকাশ্যে দোকানের সাটার ভেঙ্গে চুরি হবে এটা ভাবেনি।’
দোকান মালিক আসাদুল ইসলাম বলেন, ‘প্রতিদিনের মতো আজ (গতকাল) দুপুরে দোকান বন্ধ করে বাড়িতে যায়। পরে বাড়ি থেকে ফিরে দোকান খুলতে গিয়ে দেখি সাটার ভাঙ্গা। এসময় আমি স্থানীয় লোকজনকে ডেকে নিয়ে দোকানের ভেতরে ঢুকে দেখি নগদ ৪-৫ হাজার টাকাসহ দোকানের বেশকিছু মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে।’
সমীকরণ প্রতিবেদন