সোমবার, ২৯ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আন্দুলবাড়ীয়ায় সমাজসেবক মিণ্টু খানের উদ্যোগে দোয়া অনুষ্ঠান

  • আপলোড তারিখঃ ২৭-১২-২০২১ ইং
আন্দুলবাড়ীয়ায় সমাজসেবক মিণ্টু খানের উদ্যোগে দোয়া অনুষ্ঠান
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা সমাজসেবক সেলিম আকতার খান ওরফে মিণ্টু খানের পিতা-মাতার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার এশার নামাজের পর আন্দুলবাড়ীয়া মুহাম্মাদিয়া দারুল উলুম ক্বওমি মাদরাসা, এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কুরআন, হাদিস ও সুন্নাহর আলোকে আলোচনা করেন আন্দুলবাড়ীয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও ইমাম এবং অত্র মাদরাসার শিক্ষক হাফেজ হযরত মাওলানা আবু মুছা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন লোকমোর্চার সাধারণ সম্পাদক শেখ সেকেন্দার আলী, তিনটি ওয়ার্ড লোকমোর্চার সভাপতি মোল্লা মো. মোতাহারুল ইসলাম চঞ্চল, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন ও দেশবন্ধু সিমেন্ট কোম্পানির তিনটি জেলার এরিয়া ম্যানেজার শেখ সাইদুর রহমান বাবু। দোয়া অনুষ্ঠানটি উপস্থাপনা করেন হাফেজ হযরত মাওলানা আবু মুছা।


কমেন্ট বক্স
notebook

জীবননগরে কিশোরকে নির্যাতনের অভিযোগ