সোমবার, ২৯ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল রানাকে অব্যাহতি

  • আপলোড তারিখঃ ২৫-১২-২০২১ ইং
চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল রানাকে অব্যাহতি
চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জুয়েল রানাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় শৃঙ্খলা অমান্য করে নৌকা প্রতীকের বিপক্ষে নির্বাচনে অংশগ্রহণ করায় গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৩৪-এর উপ-ধারা অনুযায়ী তাঁকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশনায় গত বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) জুয়েল রানাকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেক লীগের দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ স্বাক্ষরিত একটি কপি গতকাল শুক্রবার স্বেচ্ছাসেবক লীগের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ে এসে পৌঁছায়।


কমেন্ট বক্স
notebook

জীবননগরে কিশোরকে নির্যাতনের অভিযোগ