সোমবার, ২৯ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আমঝুপি আলিম মাদ্রাসায় ছাত্রীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

  • আপলোড তারিখঃ ২৪-১২-২০২১ ইং
আমঝুপি আলিম মাদ্রাসায় ছাত্রীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি আলিম মাদ্রাসায় মহিলা হাফিজিয়া ছাত্রীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটায় হেফজখানার নিজস্ব হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমঝুপি আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাহবুব উল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আমঝুপি আলিম মাদ্রাসার সভাপতি বোরহান উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফজখানার সভাপতি খলিলুর রহমান, মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ হাজি আব্দুল জলিল, মহিলা হেফজখানার সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন, আমঝুপি আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল সিরাজুল ইসলাম প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

জীবননগরে কিশোরকে নির্যাতনের অভিযোগ