শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা দক্ষিণ চাঁদপুরে দুস্থ পরিবারে সেলাই মেশিন প্রদান

  • আপলোড তারিখঃ ২২-১২-২০২১ ইং
দর্শনা দক্ষিণ চাঁদপুরে দুস্থ পরিবারে সেলাই মেশিন প্রদান
‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ এই স্লোগানে দর্শনা দক্ষিণ চাঁদপুরে দুস্থ পরিবারের পাশে দাঁড়িয়ে স্থায়ী উপার্জনের ব্যবস্থায় বিশেষ ভূমিকা রেখে চলেছে অত্র গ্রামের দারিদ্র বিমোচন নামের একটি অরাজনৈতিক সংগঠন। বিভিন্ন সময়ই এই সংগঠন গ্রামের দুস্থ পরিবারের পাশে দাঁড়িয়ে বিভিন্ন উপায়ে স্থায়ী উপার্জন ক্ষমতা করে দিচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার বাদ আসর দক্ষিণ চাঁদপুর গ্রামের মাঝের পাড়ার অতিদরিদ্র হাবলুর কন্যা বিথী খাতুনকে একটি সেলাই মেশিং প্রদান করে। এসময় উপস্থিত ছিলেন দারিদ্র বিমোচন সংগঠনের অন্যতম সদস্য মিনারুল ইসলাম মিনা, দবির, স্বপনসহ এলাকার স্থানীয় ব্যক্তিবর্গ।


কমেন্ট বক্স
notebook

গোয়েন্দা ব্যর্থতা নাকি নিষ্ক্রিয়তা