ঝিনাইদহে মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
- আপলোড তারিখঃ
১৭-১১-২০২১
ইং
ঝিনাইদহ সদর উপজেলার কালুহাটি দাখিল মাদ্রাসার বিরুদ্ধে বিশেষ মহলের অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মাদ্রাসার সামনে এ কর্মসূচির আয়োজন করে মাদ্রাসার শিক্ষার্থী ও এলাকাবাসী। এতে ব্যানার ফেস্টুন নিয়ে ওই মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, এলাকাবাসীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। এসময় বক্তব্য দেন, মাদ্রাসার সভাপতি আবু বকর বিশ্বাস, সুপার উবাইদুর রহমান, শিক্ষক নাছির উদ্দিন, শিক্ষার্থী শিমন হোসেন, আল-ফাহাদ, রেহেনা খাতুন। মানববন্ধনে রেহেনা খাতুন নামের এক ছাত্রী বলেন, অনলাইনে তার বিকৃত বক্তব্য দিয়ে বলা হয়েছে দাখিল পরীক্ষায় ফর্ম-ফিলাপে ৩৫০০ টাকা নেওয়া হয়েছে। আসলে আমার সঙ্গে কারও কথা হয়নি।
মাদ্রাসা সভাপতি আবু বকর বিশ^াস বলেন, সামনে নির্বাচন তাই তাঁর পরিবারের অনেক সদস্য মনোনয়ন প্রত্যাশী। এ সকল কারণে ষড়যন্ত্র করে মাদ্রাসার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন অনলাইনে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।
কমেন্ট বক্স