সোমবার, ২৯ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে শিশুদের চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ১৪-১১-২০২১ ইং
মেহেরপুরে শিশুদের চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত
মেহেরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে শিশুদের চিত্রাংকন, রচনা লিখন প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ সভার আয়োজন করে। মেহেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশুরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগীতা শেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরীয়ত উল্লাহ’র সভাপতিত্বে পুরস্কার বিতরণি সভায় প্রধান অতিথি থেকে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন পাবলিক প্রসিকিউটর (পি.পি) পল্লব ভট্টাচার্য্য। পুরষ্কার বিতরণি সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা সাহিত্য পরিষদের সভাপতি নুরুল আহমেদ, সৈয়দ এহসানুল কবীর আরিফ প্রমূখ।


কমেন্ট বক্স
notebook

জীবননগরে কিশোরকে নির্যাতনের অভিযোগ