আলমডাঙ্গা এরশাদপুর একাডেমির দ্বিতল ভবন নির্মাণকাজের উদ্বোধন
- আপলোড তারিখঃ
১০-১১-২০২১
ইং
আলমডাঙ্গার এরশাদপুর একাডেমির দ্বিতল ভবন নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু এ নির্মাণকাজের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন এরশাদপুর একাডেমির প্রধান শিক্ষক ফজলুল হক শামিম, সহকারী প্রধান শিক্ষক মীর কানজুল আরেফিন, পৌর কাউন্সিলর আব্দুল গাফফার, সিনিয়র শিক্ষক হামিদুল ইসলাম, আমজাদ হোসেন প্রমুখ।
কমেন্ট বক্স