মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

তৌফিককে পুরস্কৃত করল চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদ

  • আপলোড তারিখঃ ০৩-১১-২০২১ ইং
তৌফিককে পুরস্কৃত করল চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদ
বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডে কেন্দ্রীয়ভাবে ৫ম স্থান অর্জন করায় চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার গোকুলখালী মাদরাসার হিফজ বিভাগের ছাত্র তৌফিকুর রহমান তৌফিককে পুরস্কৃত করেছে চুয়াডাঙ্গা জেলা উলামা পরিষদ। গতকাল মঙ্গলবার সকাল ৮টায় গোকুলখালী বাজার মসজিদে চিৎলা ইউনিয়ন উলামা পরিষদের মাসিক মিটিংয়ে তাকে এই পুরষ্কার দেয়া হয়। এছাড়াও চিৎলা ইউনিয়ন উলামা পরিষদ এর পক্ষ থেকে বিভিন্ন ধর্মপ্রান মুসল্লীদের ভিতরে ইসলামিক বই বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা উলামা পরিষদের সভাপতি মুফতি জুনাইদ আল-হাবীবী, থানা উলামা পরিষদের সভাপতি মুফতি আবুল কালাম আজাদ, চিৎলা ইউনিয়ন উলামা পরিষদের সভাপতি মাওলানা ইনামুল হক, মাও. শামসুদ্দিন, মাও. খলিলুর রহমান, মাও. ইনামুল হক, হাফেজ মাও. আব্দুস শুকুর, মুফতি আবু হানিফ, মুফতি আবুল কালাম, মাও. আবু হুরায়রা, মুফতী সালমান সাদী, মুফতী আরিফুল ইসলাম, মুফতী আবুল হাসান, মুফতি নাজমুল ইসলাম, মুফতি মাহমুদ হাসান, মাওলানা নজরুল ইসলাম, মুফতি রিদওয়ান, হাফেজ শাহিন কিবরিয়া প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

১২ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল জব্দ