সোমবার, ২৯ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে বিএনপির তিন নেতাকর্মীর জাতীয় পার্টিতে যোগদান

  • আপলোড তারিখঃ ০২-১১-২০২১ ইং
জীবননগরে বিএনপির তিন নেতাকর্মীর জাতীয় পার্টিতে যোগদান
জীবননগর উপজেলায় বিএনপির তিন নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে তারা জাতীয় পার্টিতে যোগদান করেন। যোগদানকারী নেতারা হলেন-হাসাদহ ইউনিয়ন বিএনপির নেতা মতিয়ার রহমান, সাবেক ছাত্রদল নেতা ডা. হাসানুজ্জামান ও জীবননগর বাজারের হার্ডওয়ার ব্যবসায়ী তাজুল ইসলাম। জীবননগর হাসিনা প্লাজা মার্কেটে মার্সেল শো-রুমে ঘরোয়া পরিবেশে বিএনপির এসব নেতাকর্মীরা জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির সদস্যসচিব অ্যাড. রবিউল ইসলাম ও জীবননগর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মুজিবুর রহমানের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির অন্যতম সদস্য হাজী মোশাবকাক্কা, মমিনুল ইসলাম হানেহার, জীবননগর পৌর জাতীয় পার্টির সাবেক সম্পাদক আতিয়ার রহমান,নাসির উদ্দিন, আব্দুল হান্নান প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

জীবননগরে কিশোরকে নির্যাতনের অভিযোগ