সোমবার, ২৯ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে অপরাধ দমনে বিট পুলিশিংয়ের উঠান বৈঠক

  • আপলোড তারিখঃ ০১-১১-২০২১ ইং
মুজিবনগরে অপরাধ দমনে বিট পুলিশিংয়ের উঠান বৈঠক
‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এ প্রতিপাদ্যে মেহেরপুরের মুজিবনগর থানা পুলিশের আয়োজনে সোশ্যাল মিডিয়ায় গুজব, মিথ্য প্রচার, সাইবার বুলিং, মাদক, জুয়া, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, ইভটিজিংসহ সামাজিক অপরাধ প্রতিরোধ ও নিবারণ কল্পে আইনশৃঙ্খলা বিষয়ক উপজেলার মোনাখালী ইউনিয়নে ২ নম্বর বিট পুলিশিংয়ের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলার মোনাখালী ছাতিমতলা চত্বরে ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. জামিরুল ইসলাম। এসময় বক্তব্য দেন মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হাশেম, ওসি (তদন্ত) মো. শরিফুল ইসলাম, প্রধান শিক্ষক আনারুল ইসলাম, মুক্তিযোদ্ধা আমজাদ আলী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন এসআই ইসমাইল হোসেন।


কমেন্ট বক্স
notebook

জীবননগরে কিশোরকে নির্যাতনের অভিযোগ