আন্দুলবাড়িয়া ইউনিয়ন বঙ্গবন্ধু ছাত্র পরিষদের আহ্বায়ক কমিটি গঠন
- আপলোড তারিখঃ
২৩-১০-২০২১
ইং
প্রতিবেদক, আন্দুলবাড়িয়া:
আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বঙ্গবন্ধু ছাত্র পরিষদের ১ বছর মেয়াদী ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বঙ্গবন্ধু ছাত্র পরিষদ জীবননগর উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ ও সাধারণ সম্পাদক সাজিদুর রহমান পিয়াল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নব নির্বাচিত ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির আহ্বায়ক মনোনীত হলেন মিরাজ হাসান জনি, যুগ্ম-আহবায়ক আলিউল হক আবির, যুগ্ম-আহ্বায়ক মির্জা আকাশ, সদস্য সাব্বীর শেখ ও জাহিদ হাসান।
কমেন্ট বক্স