আলমডাঙ্গার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দীনের মৃত্যুবার্ষিকী পালিত
- আপলোড তারিখঃ
২৩-১০-২০২১
ইং
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দীনের ৩য় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গত শুক্রবার ৩য় মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে আলমডাঙ্গা পৌর জান্নাতুল বাকী জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলমডাঙ্গা পৌর জান্নাতুল বাকী জামে মসজিদে দোয়া পরিচালনা করেন মাওলানা মো. ওমর ফারুক। দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুক, উপজেলা জাসদের সভাপতি মোল্লা গোলাম সরোয়ার, মরহুমের ছেলে সাবেক কাউন্সিলর জেহেন আলী সেণ্টু, বর্তমান কাউন্সিলর জহুরুল ইসলাম স্বপন, কাউন্সিলর সদর উদ্দিন ভোলা, আব্দুল গাফফার, আলাল উদ্দিন, পৌরসভার হিসাবরক্ষক আবুল কালাম আজাদ, সাংস্কৃতিক সখি ফ্লিমসের পরিচালক হাফিজুর রহমান জীবন, রাজিব, সিরাজুল, সোহেল, মুস্তাক, শিরু মাস্টার, মামুন, রোকন, মীর আসাদুজ্জামান উজ্জ্বল, মনির, পারভেজ, রানা, রোকন, দেখি বাংলার রুপের সভাপতি শরিফুল ইসলাম সাকা, মোল্লা সেলিম, আব্দুল লতিফ প্রমুখ। দোয়া মাহফিল শেষে মরহুমের ছোট ছেলে আব্দুর জব্বার লিপু ও ভাতিজা সাংবাদিক রহমান মুকুল মরহুম কমান্ডার জামাল উদ্দীনের আত্মার মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন।
কমেন্ট বক্স