সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহ-কুষ্টিয়া সড়ক সংস্কারের দাবি ইবি শিক্ষার্থীদের

  • আপলোড তারিখঃ ২২-১০-২০২১ ইং
ঝিনাইদহ-কুষ্টিয়া সড়ক সংস্কারের দাবি ইবি শিক্ষার্থীদের
ঝিনাইদহ অফিস: কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের জনদুর্ভোগ নিরসন ও দ্রুত মেরামতের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন ঝিনাইদহের ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। গত বুধবার সন্ধ্যায় শত শত শিক্ষার্থী রাস্তা সংস্কারের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হন। এসময় রাস্তার উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আটকা পড়ে শত শত যানবাহন। স্থবির হয়ে পড়ে ঝিনাইদহ-কুষ্টিয়া সড়ক। খবর পেয়ে অবরোধ তুলতে ঘটনাস্থলে পৌঁছায় ইবি থানার পুলিশ। এ সময় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বাগবিত-ার সৃষ্টি হয়। শিক্ষার্থীরা জানান, গত বুধবার সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া হল মোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন সাধারণ শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন হল ও সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটকের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখেন। বিষয়টি নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. শফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। আমাদেরও দাবি, এই সড়কটি দ্রুত সংস্কার করা হোক। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করছি।


কমেন্ট বক্স
notebook

খাল খনন ও অবৈধ বাঁধ অপসারণের দাবিতে দামুড়হুদার পীরপুরকুল্লায় মানববন্ধন