সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

৪০ বছরের রাস্তায় প্রাচীর, ২০টি পরিবার অচল!

  • আপলোড তারিখঃ ৩০-০৯-২০২১ ইং
৪০ বছরের রাস্তায় প্রাচীর, ২০টি পরিবার অচল!
স্পট : মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের ঢোলমারী গ্রাম সোহাগ মন্ডল, মুজিবনগর: মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের ঢোলমারী গ্রামের ৪০ বছরের চলাচলের রাস্তায় জোরপূর্বক প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। এ কারণে ২০টি পরিবারের চলাচল বন্ধ হয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৪০ বছর ধরে এই রাস্তা দিয়ে ২০টি পরিবার যাতায়াত করতো। ওই রাস্তাটির এক পাশে ঢোলমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়, অপর দিকে ঢোলমারি ঈদগাহ ময়দান, পুরো জায়গাটি ফাঁকা পড়েছিল। কিছুদিন আগে স্কুলের সীমানা প্রাচীর দিয়ে স্কুলের এরিয়া ঘিরে নেয়। অপর দিকে, ঈদগাহ ময়দানের এক অংশ ও স্কুলের পিছনের এক অংশ দিয়ে ঐ পরিবারের লোকজন যাতায়াত করছিল। কিন্তু হঠাৎ ঢোলমারী ঈদগাহ কমিটি জোরপূর্বক প্রাচীর নির্মাণ করে চলাচলের রাস্তাটি বন্ধ করে দেয় ফলে বিপাকে পড়ে ২০টি পরিবার। প্রাচীর নির্মাণের সময় বাধা দিলে ঈদগাহ কমিটি তাদের কথা না শুনে প্রাচীর নির্মাণ করে এতে ওই পাড়ার প্রায় ২০ ঘর লোকের চলাচলের রাস্তাটি বন্ধ হয়ে যায়। এ ঘটনায় আটকে পড়া পরিবারগুলোর পক্ষে মো. সুকচাঁদ আলী স্বাক্ষরিত একটি অভিযোগপত্র মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার বরাবর দাখিল করেছেন। অভিযোগ পত্র সূত্রে জানা যায়, বাংলাদেশ সরকারের ডেপুটি কমিশনারের মালিকানাধীন ৮৪ খতিয়ানের ২৩৮ নম্বর দাগের জমির ওপর দিয়ে ঢোলমারী ঈদগাহ পাড়ার প্রায় ২০ ঘর লোক প্রায় ৪০ বছর ধরে যাতায়াত করত। কিন্তু সম্প্রতি ঈদগাহ কমিটি এলাকাবাসীর চলাচলের রাস্তাটি জোরপূর্বক প্রাচীর দিয়ে ঘিরে দেওয়ায় তাদের যাতায়াত বন্ধ। তারা বর্তমানে বন্দী অবস্থায় বসবাস করছেন। বর্তমানে ওই ২০টি পরিবার বাইসাইকেল কিংবা পায়ে হেঁটে বাড়ি থেকে বের হতে পারছে না। কোমলমতি ছাত্র-ছাত্রীরা স্কুল-কলেজে যেতে পারছে না। জোরপূর্বক প্রাচীর নির্মাণের বিষয়ে ঢোলমারী ঈদগাগ কমিটির সাথে জানতে চাইলে ঢোলমারী ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন বলেন, ঈদগাহ প্রাচীর দিয়ে ঘিরে দেওয়ায় ঈদগাহ পাড়ার মাত্র তিনটি পরিবারের যাতায়াতে সামান্য সমস্যা হচ্ছে। এরা হলেন- ওইপাড়ার সুকচাঁদ আলী, সাইফুল ইসলাম ও নজরুল ইসলামের পরিবার। তবে তাদের বাড়ির পিছন দিয়ে রাস্তা রয়েছে যা দিয়ে পথ একটু বেশি হয়। তবে সুকচাঁদের জামাই ঢোলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাষ্টার। তিনি স্কুল মাঠ দিয়ে তার শ্বশুর সহ তিন পরিবারের যাতায়াতের ব্যবস্থা করে দিলে তাদের উপকার হয়। অভিযোগ পত্রের বিষয়ে উপজেলা নির্বাহি অফিসার সুজন সরকারের সাথে মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান, এ ব্যাপারে আমার হাতে কোনো অভিযোগ পড়েনি। তবে মৌখিকভাবে বিষয়টি জানতে পেরেছি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি দেখে-শুনে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী