তথ্য প্রাপ্তি ও জানা মানুষের গণতান্ত্রিক অধিকার
- আপলোড তারিখঃ
২৯-০৯-২০২১
ইং
চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের অনুষ্ঠানে ডিসি নজরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) সাজিয়া আফরিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
এসময় তিনি বলেন, তথ্য প্রাপ্তি ও জানা মানুষের গণতান্ত্রিক অধিকার। তথ্য মানুষকে সচেতন করে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে। তথ্যের অবাধ প্রবাহ ও দেশের জনগণের তথ্য অধিকার নিশ্চিতের জন্যই প্রণীত হয়েছে ‘তথ্য অধিকার আইন, ২০০৯’। এ আইন আবশ্যিকভাবে তথ্য প্রাপ্তিতে জনগণকে দিয়েছে আইনি ভিত্তি। এর ফলে সরকারি, স্বায়ত্বশাসিত ও সংবিধিবদ্ধ এবং সরকারি ও বিদেশি অর্থায়নে সৃষ্ট বা পরিচালিত বেসরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহির পাশাপাশি দুর্নীতিমুক্ত পরিবেশে দায়িত্ব পালন ও সুশাসন প্রতিষ্ঠার পথ রচিত হয়েছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার মুন্না বিশ্বাস। প্রেজেন্টেশন উপস্থাপন করে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসার আমিনুল ইসলাম। জেলা কালেক্টরেটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের উপস্থাপনায় আরও বক্তব্য দেন প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম সনি ও 40র চুয়াডাঙ্গা প্রতিনিধি মেহেরাব্বিন সানভী।
কমেন্ট বক্স