সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় অর্ধলক্ষের বেশি মানুষের টিকা গ্রহণ

  • আপলোড তারিখঃ ২৯-০৯-২০২১ ইং
চুয়াডাঙ্গায় অর্ধলক্ষের বেশি মানুষের টিকা গ্রহণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে সারা দেশে গণটিকা কার্যক্রম অনুষ্ঠিত টিকাদান কেন্দ্রে উপচেপড়া ভিড়, স্বাস্থবিধি চরমভাবে উপেক্ষিত সমীকরণ প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গাতেও গণটিকা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯ টা থেকে দুপুর দুইটা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগরসহ জেলার চারটি উপজেলায় মোট ৭০টি কেন্দ্রে গণটিকা নিয়েছে ৫৮ হাজার ৫৩৭ জন। এদিকে, গতকাল গণটিকা কার্যক্রমে জেলার সবকয়টি কেন্দ্রে টিকা নিতে আসা মাধারণ মানুষের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে। টিকা নিতে গ্রহীতাদের এযাবত কালের সবথেকে দীর্ঘ লাইনও গতকাল দেখা গেছে। তবে কোনো টিকাদান কেন্দ্রই সরকারি নির্দেশনা মানা হয়নি। আর স্বাস্থবিধিও চরমভাবে উপেক্ষিত হয়েছে। চুয়াডাঙ্গা: প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে চুয়াডাঙ্গা সদরসহ ৪টি উপজেলার ৭০টি টিকাদান কেন্দ্রে গণটিকা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার জেলার ৬৫ হাজার মানুষের মধ্যে গণটিকা কার্যক্রমের লক্ষমাত্র নির্ধারণ করা থাকলেও সকাল ৯টায় শুরু হওয়া গণটিক্রা কার্যক্রমে দুপুর দুইটা পর্যন্ত ৫৮ হাজার ৫৩৭ জন সিনোফার্মার টিকা গ্রহণ করেছেন। গতকাল চুয়াডাঙ্গা জেলায় অ্যাস্ট্রোজেনেকার টিকা নেওয়া ৫৮ হাজার ৫৩৭ জন মানুষের মধ্যে চুয়াডাঙ্গা পৌরসভার ৩ হাজার ৭৯৩ জন ও সদর উপজেলায় ১১ হাজার ৩৯৮ জন গণটিকা গ্রহণ করেছেন। এদিকে, প্রধানমন্ত্রীর জন্মদিনে গণটিকা নিতে জেলার সব কয়টি কেন্ত্রে টিকা গ্রহীতাদের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে। নারী-পুরুষসহ সব বয়সের মানুষের লম্বা লাইনে দাড়িয়ে থাকতে দেখা যায়। তবে টিকা না পেয়ে ফিরে গেছেন এমন কাউকে পাওয়া যায়নি। দীর্ঘ লাইনে দাড়িয়ে থেকেও টিকা নিতে পেরে টিকা গ্রহিতাদের মধ্যে ছিল আন্দন্দের ভাব। জীবননগর: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে জীবননগর উপজেলার সাবেক ৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় গণটিকা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, জীবননগর উপজেলায় মোট ৭ হাজার ৮শ জনকে এ টিকা প্রদান করা হয়। এর মধ্যে জীবননগর পৌরসভায় ১ হাজার ৮শ জন এবং উপজেলার সাবেক ৪টি ইউনিয়নে ৬ হাজার জনকে এ টিকা প্রদান করা হয়। জীবননগর উপজেলার বিভিন্ন টিকা কেন্দ্র পরিদর্শন করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সেলিমা আক্তার, জীবননগর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম প্রমুখ। দামুড়হুদা: প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা'র ৭৫ তম জন্মদিন উপলক্ষে দামুড়হুদা উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় একদিনে ১৩ হাজার ৪শত ৫০ জনের টিকা প্রদান করা হয়েছে। টিকাদান কর্মসূচির আওতায় পারকৃষ্ণপুর-মদনা, কুড়ুলগাছি ও কার্পাসডাঙ্গা ইউনিয়নের টিকা কেন্দ্রে পরিদর্শন করেন চুয়াডাঙ্গা-০২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের আলী মুনছুর বাবু ও দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার। জানাযায়, দামুড়হুদা সদর, হাউলী, কার্পাসডাঙ্গা, জুড়ানপুর, নতিপোতা, নাটুদাহ, পারকৃষ্টপুর-মদনা, কুড়ালগাছি ইউনিয়ন পরিষদে ও দর্শনা পৌরসভায় একযোগে গণহারে টিকা প্রদান করা হয়। টিকা দেওয়ার জন্য নারী ও পুরুষ লাইনে দাড়িয়ে প্রত্যেকে টিকা নেন। স্বাস্থ্যকর্মীর পাশাপাশি স্ব স্ব ইউনিয়নের চেয়ারম্যান, সদস্যরাসহ পুলিশ, আনসার বাহীনি, গ্রাম পুলিশ নিজ দায়িত্ব পালন করেন। দামুড়হুদার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর চেয়ারম্যান মতিয়ার রহমান, ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, শাহ্ এনামুল করীম ইনু, নিজাম উদ্দীন,শরিফুল আলম মিল্টন, সোহরাব হোসেন, শফিকুল ইসলাম, খলিলুর রহমান ভুট্ট, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ ও দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুল কবীর। টিকা কেন্দ্রর সার্বিক দায়িত্ব পালন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হেনা মোহাম্মদ জামাল। স্থানীয় অনেকেই বলেন, রেজিষ্টেশন করে ১মাস অপেক্ষা করার চেয়ে, লাইনে দাড়িয়ে দুয়েক ঘণ্টা অপেক্ষা করে টিকা পাচ্ছি। এর চেয়ে ভালো আর হয় না। এভাবে টিকা পেয়েই আমরা খুশি।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী