সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আক্রান্ত ও মৃত্যু শূন্য দিন দেখল চুয়াডাঙ্গাবাসী

  • আপলোড তারিখঃ ২৮-০৯-২০২১ ইং
আক্রান্ত ও মৃত্যু শূন্য দিন দেখল চুয়াডাঙ্গাবাসী
সারা দেশে ২৫ জনের প্রাণহানি, শনাক্ত ১ হাজার ২১২ নিজস্ব প্রতিবেদক: সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ২১২ জনের শরীরে। গতকাল আক্রান্ত ও মৃত্যু শূন্য একটি দিন পার করলো চুয়াডাঙ্গা। গতকাল এ জেলায় নতুন করে কারও শরীরে করোনা শনাক্ত হয়নি। করোনা আক্রান্ত বা উপসর্গে নিয়েও কারও মৃত্যু হয়নি। চুয়াডাঙ্গা: টানা ২৮ দিন পর করোনা আক্রান্ত ও মৃত্যু শূণ্য দিন পার করলো চুয়াডাঙ্গা। গতকাল জেলায় নতুন করে কারও শরীরে করোনা শনাক্ত হয়নি। একই সময়ে করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। চুয়াডাঙ্গায় সর্বোশেষ গত মাসের ৩০ তারিখে কারও শরীরে করোনা শনাক্ত হয়নি। এর ২৮ দিন পর গতকাল জেলায় নতুন কেউ করোনা শনাক্ত হয়নি। এদিকে চলতি মাসের ৬ তারিখ জেলায় করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছিলো। এরপর থেকে গতকাল পর্যন্ত টানা ২১ দিনেও করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। জানা যায়, গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার ৮৮টি নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে একটি নমুনাতেও করোনা শনাক্ত হয়নি। নমুনা পরীক্ষার বিচনায় শনাক্তের হার ০.০ শতাংশ। এখন পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৮৭৭ জন। গতকাল জেলায় করোনা আক্রান্ত থেকে নতুন কেউ সুস্থ হয়নি। এখন পর্যন্ত জেলায় করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ৬ হাজার ৫৪৫ জন। এছাড়াও চুয়াডাঙ্গায় জেলা স্বাস্থ্য বিভাগের ৮৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নতুন আক্রান্ত একজন ব্যাতীত প্রত্যেকেই সুস্থ হয়েছে কর্মক্ষেত্রে যোগদান করেছেন। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ২৭ হাজার ৭২১টি, প্রাপ্ত ফলাফল ২৯ হাজার ১৯৭টি (পিসিআর ও র‌্যাপিড অ্যান্টিজেন), পজিটিভ ৬ হাজার ৮৭৭ জন। জেলায় বর্তমানে ১২৩ জন হোম আইসোলেশন ও হাসপাতাল আইসোলেশনে রয়েছে। এর মধ্যে হোম আইসোলেশনে আছে ১১২ জন ও হাসপাতাল আইসোলেশনে ১১ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২০৯ জনের। এর মধ্যে জেলায় করোনা আক্রান্ত হয়ে জেলার হোম ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে মৃত্যু হয়েছে ১৮৯ জনের। এছাড়া চুয়াডাঙ্গায় আক্রান্ত অন্য ২০ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে। সারা দেশ: সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৪৩৯ জনে। একই সময় নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ২১২ জন।এর আগে গত রবিবার চার মাসের মধ্যে সর্বনিম্ন ২১ জনের মৃত্যু হয়েছিলো। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৭৮৭ জনের নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৩৬ শতাংশ। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৫২ হাজার ৫৬৩ জনে। এছাড়া নতুন করে সুস্থ হয়েছেন ১ হাজার ২০২ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ১২ হাজার ৬৮১ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ২৫ জনের মধ্যে ৮১ থেকে ৯০ বছরের মধ্যে চারজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে চারজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিনজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন ও ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন রয়েছে। মারা যাওয়াদের মধ্যে ১৩ জন পুরুষ ও ১২ জন নারী। এদের মধ্যে সবাই হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৯ জন, চট্টগ্রাম বিভাগে ৮ জন, খুলনা বিভাগে তিনজন, সিলেট বিভাগে তিনজন, রংপুর বিভাগে দুইজন মারা গেছেন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী