রোগীর সঙ্গে ভালো আচরণ করুন
- আপলোড তারিখঃ
২৬-০৯-২০২১
ইং
জীবননগর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় এমপি টগর
জীবননগর অফিস:
জীবননগর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগরের সভাপতিত্বে, জীবননগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাসেবার মানোন্নয়নের লক্ষে সার্বিক বিষয়ে আলোচনা করা হয়।
এসময় এমপি বলেন, চিকিৎসা নিতে আসা সকল রোগীর সঙ্গে ভালো আচরণ করতে হবে। কেউ যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয়, সেদিকে চিকিৎসকদের খেয়াল রাখতে হবে। করোনা কমলেও, এখনও শেষ হয়ে যায়নি। সেজন্য সকলকে সচেতন হতে হবে এবং মাস্ক ব্যবহার করতে হবে। করোনার পাশাপাশি এখন ডেঙ্গু রোগ বৃদ্ধি পাচ্ছে, তাই এবিষয়েও আমাদের সকলকে সচেতন হতে হবে। সবাই মশারী ব্যবহার করে এবং যেখানে-সেখানে ময়লা আর্বজনা না ফেলে সেবিষয়ে সকলকে সচেতন করতে হবে।
ডা. হেলেনা আক্তার নিপার সার্বিক পরিচালনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম রাসেল, জীবননগর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম, জীবননগর থানা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জীবননগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সেলিনা আক্তার, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহমুদ বিন হেদায়েত সেতু, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক, জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, জীবননগর পৌর আ.লীগের সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মনোহরপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব বকুল প্রমুখ।
কমেন্ট বক্স