মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দেশের মানুষের জন্য সর্বদা কাজ করে যাচ্ছে সরকার

  • আপলোড তারিখঃ ২৪-০৯-২০২১ ইং
দেশের মানুষের জন্য সর্বদা কাজ করে যাচ্ছে সরকার
গড়াইটুপি মেটেরি মেলার মাঠ পরিদর্শনকালে ডিসি নজরুল ইসলাম সরকার আকিমুল ইসলাম, তিতুদহ: চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী গড়াইটুপি মেলার মাঠ প্রাঙ্গনে অম্রবর্তী মেলা নতুনভাবে চালু ও পশুহাট স্থাপন প্রসঙ্গে হযরত মালেক উল গাঊসের মেটেরি মেলার মাঠ পরিদর্শন করলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তিনি পরিদর্শনে আসেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নজরুল ইসলাম বলেন, বর্তমান সরকার দেশের গরিব-দুঃখী মানুষের পাশে থাকার সরকার। মহামারি করোনাভাইরাসের মধ্য সরকার যতগুলো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে, এটাতেই দেখা গেছে সরকারের মহানুভবতা। শুধু তাইই নয়, দেশের সর্বসাধারণের জন্য সর্বদা কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। তিনি আরও বলেন, ‘ইতোপূর্বে আমি এখানে আসিনি। তবে আসার পর স্থানটি দেখে আমার খুব ভালো লেগেছে। তবে এখানে পুনরায় মেলা চালু ও নতুন করে পশুহাট স্থাপন করার ক্ষেত্রে জেলার কর্মকর্তাদের সাথে আলোচনা করার পর সিদ্ধান্ত নেওয়া হবে।’ আলোচনা সভায় সভাপতিত্ব করেন গড়াইটুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান রাজু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান ও চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিপু মিয়া, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহাম্মেদ হাসানুজ্জামান মানিক, বীর মুক্তিযোদ্ধা ডা. নুরুল ইসলাম, গড়াইটুপি ইউনিয়ন পরিষদের সকল মেম্বারগণ, আওয়ামী লীগ নেতা নিলুয়ার রহমান, আব্দুর রাজ্জাক, মমিন মালিতা, তিতুদহ ক্যাম্প ইনচার্জ এসআই আমিনুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন গড়াইটুপি ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার ফারুক হোসেন চাঁন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী