সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে ওয়েফার বিতরণ কার্যক্রম উদ্বোধন

  • আপলোড তারিখঃ ২২-০৯-২০২১ ইং
চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে ওয়েফার বিতরণ কার্যক্রম উদ্বোধন
সমীকরণ প্রতিবেদন: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের উদ্যোগে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে বিনামূল্যে ওয়েফার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় শহরের রিজিয়া খাতুন প্রভাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রেডক্রিসেন্ট ইউনিট চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন প্রধান অতিথি হিসেবে ওয়েফার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। ওয়েফার বিতরণকালে রেডক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান অ্যাড. সোহরাব হোসেন, সেক্রেটারি শহিদুল ইসলাম শাহান, কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাড. রফিকুল ইসলাম, অ্যাড. এম এম শাহজাহান মুকুল, অ্যাড. শফিকুল ইসলাম, আসাদুজ্জান কবীর, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামন চাঁদ, বিদ্যালয় পরিচালনা ব্যবস্থাপনা কমিটির সভাপতি শাহজাহান আলী বিশ্বাস, প্রধান শিক্ষক সাবিনাকুল, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও যুব রেডক্রিসেন্ট ইউনিটের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সদর দপ্তরের মাধ্যমে চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটে ওয়েফার পাঠানো হয়। ওই ওয়েফারগুলো বিভিন্ন বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করার উদ্যোগ গ্রহণ করেছে রেডক্রিসেন্ট সোসাইটি।


কমেন্ট বক্স
notebook

খাল খনন ও অবৈধ বাঁধ অপসারণের দাবিতে দামুড়হুদার পীরপুরকুল্লায় মানববন্ধন