দেশে করোনায় মৃত্যু নামল ৩০ জনের নিচে
- আপলোড তারিখঃ
২১-০৯-২০২১
ইং
চুয়াডাঙ্গায় নতুন আরও ৭ জনের শরীরে করোনা শনাক্ত
গত ২৪ ঘণ্টায় ২৬ জনের মৃত্যু, শনাক্ত ১ হাজার ৫৫৫ জন
নিজস্ব প্রতিবেদক:
সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩০ জনের নিচে মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে মৃত্যু হয়েছে ২৬ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ২৫১ জনে। একই সময় নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৫৫ জন। এদিকে, গতকাল চুয়াডাঙ্গায় নতুন করে ৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৬ হাজার ৮৫৮ জনে। গতকাল চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত বা উপসর্গে কারও মৃত্যু হয়নি।
চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় নতুন করে আরও সাত জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৬ হাজার ৮৫৮ জনে। গতকাল জেলায় করোনা আক্রান্ত বা উপসর্গে কারও মৃত্যু হয়নি। গতকাল সোমবার জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য বিনিশ্চিত করে। এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ২০৯ জনের। গতকাল নতুন আক্রান্ত ৭ জনের মধ্যে সদর উপজেলার ৫ জন, আলমডাঙ্গা উপজেলার ১ জন ও দামুড়হুদা উপজেলার ১ জন রয়েছে।
জানা যায়, গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার ৮৬টি নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ৭টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে বাকী ৭৯টি নমুনার ফলাফল নেগেটিভ এসেছে। নমুনা পরীক্ষার বিচনায় শনাক্তের হার ৮.১৩ শতাংশ। গতকাল জেলায় করোনা আক্রান্ত থেকে নতুন কেউ সুস্থ হয়নি। এখন পর্যন্ত জেলায় করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ৬ হাজার ৫১৪ জন। এছাড়াও চুয়াডাঙ্গায় জেলা স্বাস্থ্য বিভাগের ৮৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নতুন আক্রান্ত একজন ব্যাতীত প্রত্যেকেই সুস্থ হয়েছে কর্মক্ষেত্রে যোগদান করেছেন।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ২৭ হাজার ৩৯৪টি, প্রাপ্ত ফলাফল ২৮ হাজার ৬৪৩টি (পিসিআর ও র্যাপিড অ্যান্টিজেন), পজিটিভ ৬ হাজার ৮৫৮ জন। জেলায় বর্তমানে ১৩৫ জন হোম আইসোলেশন ও হাসপাতাল আইসোলেশনে রয়েছে। এর মধ্যে হোম আইসোলেশনে আছে ১২৩ জন ও হাসপাতাল আইসোলেশনে ১২ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২০৯ জনের। এর মধ্যে জেলায় করোনা আক্রান্ত হয়ে জেলার হোম ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে মৃত্যু হয়েছে ১৮৯ জনের। এছাড়া চুয়াডাঙ্গায় আক্রান্ত অন্য ২০ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে।
সারা দেশ:
সারা দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে একদিনে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে, যা গত ১৬ সপ্তাহের মধ্যে সবচেয়ে কম। এর আগে গত ২৭ মে ২২ জনের মৃত্যুর কথা জানিয়েছিচুয়াডাঙ্গায় জমি নিয়ে দ্বন্দ্বে দুই ভাই আহত
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় জমি নিয়ে বিরোধের জেরে দুখু মিয়া (৪০) ও ডালিম হোসেন (৪২) নামের দুই ভাই জখম হয়েছে। গতকাল সোমবার বেলা তিনটার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার ভিমরুল্লা নতুন জেলখানার সামনে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা আহত দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। আহত দুখু মিয়া ভিমরুল্লা পুরাতন মসজিদপাড়ার মৃত ইসমাইল হোসেনের ছেলে ও দুখু মিয়ার ফুফাত ভাই ডালিম হোসেন একই এলাকার আতাউল মণ্ডলের ছেলে।
আহত দুজনের পারিবারিক সূত্রে জানা যায়, ‘দীর্ঘদিন ধরে ভিমরুল্লা পুরাতন মসজিদ পাড়ার সাজেদের সঙ্গে দুখু মিয়ার বিরোধ চলে আসছিল। গতকাল দুপুরে দুখু মিয়া, ডালিম হোসেন ও সাজেদ ভেমরুল্লা নতুন জেল খানার সামনে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। এসময় জমি-জমার কথা উঠলে দুখু মিয়া ও সাজেদের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এসময় দুখু মিয়া তাঁর চায়ের কাপ সাজেদকে লক্ষ করে ছুরে মারলে তা ডালিমের মাথায় গাললে সে রক্তাক্ত জখম হয়। এসময় ডালিম তাঁর হাতের চায়ের কাপ দুখু মিয়াকে লক্ষ করে ছুরে মারে। দুখু হাত দিয়ে ঠেকাতে গেলে তাঁর হাতে কাপ ভেঙ্গে রক্তাক্ত জখম হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা আহত দুজনকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।’
ল স্বাস্থ্য অধিদপ্তর। তারপর থেকে দৈনিক মৃত্যু ক্রমেই বাড়তে থাকে। এক পর্যায়ে দৈনিক মৃত্যু দুইশর ঘর ছাড়িয়ে যায়। গত কিছুদিন ধরে সংক্রমণের হার কমার সঙ্গে সঙ্গে দৈনিক মৃত্যুর সংখ্যাও কমছে। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ২৫১ জনে। একই সময় নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৫৫ জন।
এর আগে গত রবিবার করোনায় ৪৩ জনের মৃত্যু হয়েছিল। সেই তুলনায় আজ করোনায় মৃত্যু কমলো। এছাড়া আজ নতুন করে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৬৫ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৩ হাজার ১০৬ জন।
গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৪৩১ জনের নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৬৭ শতাংশ। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ৪৪ হাজার ২৩৮ জনে।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ২৬ জনের মধ্যে ৮১ থেকে ৯০ বছরের মধ্যে চারজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে তিনজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৯ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিনজন ও ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন রয়েছে।
মারা যাওয়াদের মধ্যে ১১ জন পুরুষ ও ১৫ জন নারী। এদের মধ্যে সবাই হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৫ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন, খুলনা বিভাগে দুইজন, এছাড়া বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।
কমেন্ট বক্স